Uncategorized

আজকের তালাশে নিউজ প্রকাশ : বানারীপাড়ার সেই অমৃতকে এমপির সহায়তা

  প্রতিনিধি 2 April 2020 , 2:22:20 প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক :-



ভিক্ষা করে সংসার চালানো সেই অমৃত (৭৮)’র বাড়িতে তাৎক্ষণিক খাবার পৌঁছে দেওয়া হয়েছে। বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলমের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া হয়। ৩১ মার্চ সন্ধ্যায় মো. শাহে আলমের অনুজ মো. রিয়াজ,বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন সরদার ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরী অমৃতের বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসেন। এ সময় তারা তার খাবার শেষ হলে পুনরায় জানাতে বলেছেন,এমপি’র পক্ষ থেকে আবারও তাকে খাবার দেয়া হবে জানান। উপজেলার কোথাও কারও পরিবারে খাবার সংকট দেখা দিলে জানার সাথে সাথে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া বলেও মো. শাহে আলম এমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

ভিক্ষুক অমৃত’র আক্ষেপ আর কতোদিন পরে সাহায্য পাবো!

আরও খবর

Sponsered content