প্রতিনিধি 21 June 2021 , 6:51:17 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাতাব হোসেন সুরুজ।

তিনি বিপুল ভোট পেয়ে ওই ইউনিয়নে ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়। সকাল থেকেই উৎসবমূখর পরিবেশে চরবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দেয় ওই ভোটাররা। ইভিএম এর মাধ্যমে ভোট হওয়ায় খুব সহযেই ভোট প্রদান করেন তারা।
নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ আজকের তালাশকে বলেন,‘গত নির্বাচনে এই ইউনিয়নের মানুষের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, তারা আবারও আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে জয়যুক্ত করেছে এজন্য আমি এই ইউনিয়নের ভোটারদের কাছে কৃতজ্ঞ, ইনশআল্লাহ চরবাড়িয়ার উন্নয়নে আমি সব সময় আছি এবং থাকবো।’











