দেশজুড়ে

আবারও বিএমপির দক্ষিণ বিভাগের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন মেহেদী

  প্রতিনিধি 6 February 2022 , 4:06:05 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের আবারও শ্রেষ্ঠ এস আই মনোনীত হয়েছেন মেহেদী হাসান।

৬ ফেব্রুয়ারী বরিশাল মেট্টোপলিটন পুলিশ এর দক্ষিন বিভাগ কর্তৃক আয়োজিত গত মাসের (জানুয়ারী/২২) অপরাধ পর্যালোচনা সভায় কোতয়ালী মডেল থানার এস আই মোঃ মেহেদী হাসান-২ কে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করা হয়।

এসময় স্বীকৃতিস্বরুপ তার হাতে ক্রেস্ট তুলে দেন দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূয়া, বিপিএম বার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ বিভাগের অতিঃ উপ পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার রাখী সুলতানা, কোতয়ালী থানার ওসি আজিমুল করিম, ওসি (তদন্ত) মোঃ লোকমান হোসেনসহ অন্যান্য অফিসারবৃন্দ।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আশরাফ আলী ভূয়া জানান, অফিসারদের কর্মদক্ষতা মূল্যায়ন ও অন্যান্য অফিসারদের উৎসাহিত করার লক্ষ্যে প্রতিমাসে আমরা এই আয়োজন করে থাকি। আমরা এস আই মেহেদী হাসান এর উত্তরোত্তর সফলতা কামনা করি।

উল্লেখ্য, এস আই মেহেদী হাসান তার দক্ষতার মাধ্যমে অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছেন, যার স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সময় সেরা অফিসার হিসেবে পুরষ্কৃত হয়েছেন।

আরও খবর

Sponsered content