Uncategorized

ইউনিয়ন পরিষদের চার লাখ টাকা চুরি !

  প্রতিনিধি 8 January 2021 , 8:58:46 প্রিন্ট সংস্করণ

রাঙ্গাবালী প্রতিনিধি  ‍ঃঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদে চুরি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে,বৃহস্পতিবার মধ্যরাতে তালা কেটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ঢুকে দুর্বৃত্তরা। পরে চেয়ারম্যানের টেবিল ভেঙে সেখান থেকে টাকা নিয়ে যায়। ওই ইউনিয়নের গ্রামপুলিশ দফাদার হাবিবুল্লাহ বলেন,শুক্রবার সকালে পরিষদে এসে চেয়ারম্যানের কক্ষের তালা ভাঙা দেখে তিনি রাঙ্গাবালী থানা পুলিশ এবং চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান দাবি করেন,তার ধান বিক্রির চার লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন,খবর পেয়ে তাৎক্ষণিক পরিষদে গিয়ে ফিঙ্গার প্রিন্ট ও আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় চার লাখ টাকা চুরির একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content