প্রতিনিধি 19 June 2021 , 7:39:47 প্রিন্ট সংস্করণ

কদমতলী প্রতিনিধি:- রাজধানীর কদমতলীতে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মুরাদপুর এলাকা থেকে শুক্রবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়।
কদমতলী থানার ওসি মীর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।











