দেশজুড়ে

করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী

  প্রতিনিধি 2 July 2020 , 12:38:56 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। সম্প্রতি জাতীয় সংসদে নমুনা পরীক্ষা করানোর পর প্রাপ্ত ফলাফলে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত জানান ‘করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন।’

 

তিনি আরও জানান, ‘প্রতিমন্ত্রী বাসা থেকেই মন্ত্রণালয়ের কার্যক্রমের খোঁজখবর রাখছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

আরও খবর

Sponsered content