Uncategorized

করোনা সন্দেহে শেবাচিমে ২ যুবক

  প্রতিনিধি 24 March 2020 , 5:58:54 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥

বরিশালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বরিশাল শের-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে দুই যুবককে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) হাসপাতালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্ট, কাশি ও জ্বরে ভূগছিলেন।

অপরদিকে রবিশালের বানারীপাড়া উপজেলোর তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) নামে এক রোগী জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে হাসপাতালে এলে তাকেও শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সন্দেহভাজন ওই দুই যুবককে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

আরও খবর

Sponsered content