Uncategorized

কলাপাড়ায় ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ

  প্রতিনিধি 8 November 2019 , 2:00:12 প্রিন্ট সংস্করণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারায় আওয়ামী লীগ অফিসে সভা চলাকালে সিদ্দিক (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে মিঠু ও মাসুদের নেতৃত্বে একদল ক্যাডার মারধর করেছে। এসময় অফিসের আসবাবপত্র তছনছ করা হয়।
বৃহস্পতিবার (৭ নবেম্বর ) সন্ধ্যার পরে এ ঘটনায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা দলীয় কার্যালয়ের মধ্যে ও বাইরের শত শত নেতাকর্মীরা হতবাক হয়ে যায়। একই দলের প্রতিতপক্ষ গ্রুপের এমন সন্ত্রাসী কর্মকান্ডে ত্যাগী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আছেন। দলীয় নেতাকর্মীরা জানান, সম্মেলনকে ঘিরে বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা চলছিল। এসময় প্রতিপক্ষ গ্রুপের হয়ে মিঠু ও মাসুদের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীকে বেধড়ক মারধর করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content