ইলিয়াস শেখ, কুয়াকাটা ॥ পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ পাউন্ড কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানার ৬৫ তম জন্মদিন পালন করেছে যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার রাত ৮ টায় পৌর শহরের উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের উদ্যোগে এ জন্মদিন পালন করা হয়েছে। এর আগে শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক এএম মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মো.শহিদুল ইসলাম, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ যুবরাজ উপস্থিত ছিলেন।
এছাড়া যুবলীগ নেতা মো.ফারুক হোসেন, মিজানুর রহমান, শফিকুল আলম সুমন, মো.জসিম, মো.আল আমিনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফেরীঘাট মসজিদের ইমাম মাওলানা মো.জাকির হোসেন দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এছাড়া মহিপুর থানা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যলয়ে শেখ রেহানার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।