Uncategorized

কলাপাড়া পৌর নির্বাচনে নৌকার মাঝি নির্ধারণে তৃণমূল কাউন্সিল ৬ জানুয়ারী

  প্রতিনিধি 5 January 2021 , 11:04:04 প্রিন্ট সংস্করণ

তান‌জিল জামান জয়,কলাপাড়া প্রতি‌নি‌ধি ঃ ৬ জানুয়ারী বুধবার সকালে কলাপাড়া পৌর নির্বাচনে নৌকার মাঝি নির্ধারণে তৃণমূল কাউন্সিল।আওয়ামী লীগ মনোনয়ন নিয়ে নৌকার মাঝি হতে তৃণমূল কাউন্সিলে প্রার্থী হতে তিন জন পৌর মেয়র প্রার্থীর পক্ষে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ।

কলাপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি বর্তমান পৌর মেয়র বিপুল হাওলাদার, সাধারন সম্পাদক দিদার উদ্দিন মাসুম, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ফিরোজ শিকদার। দুপুর ২টা পর্যন্ত তিনজন মেয়র প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগ উপজেলা দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী।

বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে।৬৬জন পৌর আওয়ামী লীগ কাউন্সিলর তাদের মতামত গোপন ভোটের মাধ্যমে ব্যক্ত করবেন।
আগামী ১৪ফেব্রুয়ারী কলাপাড়া পৌর সভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।।।।

আরও খবর

Sponsered content