প্রতিনিধি 25 January 2024 , 2:27:18 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বরিশালের কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছেন পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এস আই সামসুল ইসলাম, এস আই মোঃ এনামুল হক, এস আই মোঃ মোস্তাফিজুর রহমান, এ এস আই মোঃ হুমায়ুন কবির, এ এস আই মোঃ মাহবুবুর রহমান, এ এস আই মিজানুর রহমান, এ এস আই মোঃ শওকত হোসেন, এ এস আই মোঃ কামরুল ইসলাম সমন্বিত একটি আভিযানিক টিম কাউনিয়া থানাধীন বিসিসির ০৫নং ওয়ার্ড পলাশপুর দলিল উদ্দিন স্কুলের উত্তর পার্শ্বে বসত ঘরে অভিযান পরিচালনা করেন। এসময় মৃত রশিদ মোল্লার পুত্র মোঃ কালাম মোল্লা (৫৫) ও তার স্ত্রী মোসাঃ কুলসুম বেগম (৪২) কে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।











