Uncategorized

কালকিনিতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সোহেল রানা মিঠুর  গণমিছিল

  প্রতিনিধি 14 December 2020 , 10:12:06 প্রিন্ট সংস্করণ

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ
আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সমর্থক নিয়ে স্বাস্থ্য বিধি মেনে বিশাল গণমিছিল ও গণজমায়েত
করেছে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা মিঠু।
রবিবার বিকেলে কালকিনি কাঁচা বাজার থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ বাড়িতে নির্বাচনি
গণজমায়েত করা হয়। গত বারের পৌরসভা নির্বাচনেও তিনি
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং মনোনয়ন বঞ্চিত হয়েও
দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকা বিজয়ের জন্য নিজের কর্মী বাহিনী
নিয়ে কাজ করেছেন। তবে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করার ফসল
হিসেবে এবারের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাবেন বলে
ব্যাপক আশাবাদী মুক্তিযোদ্ধার সন্তান এই নেতা।
এব্যাপারে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সোহেল রানা মিঠু
স্থানীয় সাংবাদিকদের জানান, দল যেই সব দিক বিবেচনা করে মনোনয়ন
দেয় আমার তা সব যোগ্যতাই আছে। জণপ্রিয়তা, শিক্ষাগত যোগ্যতা,
দলের জন্য বিগত দিনে কাজ করার ইতিহাস, নির্বাচনে অর্থনৈতিক
যোগান, আওয়ামীলীগ এবং মুক্তিযোদ্ধার সন্তান সহ সব ধরনের
যোগ্যতা আমার আছে। আর যেহেতু আমি অহিংস রাজনীতি করি
এবং দলের অন্য নেতাদের সাথে সমন্বয় করে কাজকরি তাই দলের নিবেদিত
কর্মী হিসেবে আমি এবারের নির্বাচনে মনোনয়ন পাবো বলে আশা
রাখি।’

আরও খবর

Sponsered content