দেশজুড়ে

কালকিনিতে ইসলামী আন্দোলনের প্রার্থীর ব্যাপক প্রচারনা

  প্রতিনিধি 3 February 2021 , 4:06:08 প্রিন্ট সংস্করণ

কালকিনিতে ইসলামী আন্দোলনের প্রার্থীর ব্যাপক প্রচারনা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন
বাংলাদেশ এর মনোনিত প্রার্থী মোঃ লুৎফর রহমান মুন্সী তার কর্মী
সমর্থক নিয়ে নির্বাচনী প্রতিক হাতপাখার প্রচার প্রচারনা
চালিয়ে যাচ্ছে। সাধারন মানুষের পক্ষ থেকে ব্যাপক সাড়াও মিলছে বলে
দাবী করেছেন উক্ত প্রার্থী। তবে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে
গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সুষ্ঠু পরিবেশ
সৃষ্টি ও বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি আরো দাবী
জানিয়ে বলেন ‘শুধু ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজয় রাখলেই
হবেনা। ভোটারদের যাতে কেউ ভোট কেন্দ্রে যেতে বাঁধা প্রদান না করে
তারও পরিবেশে সৃষ্টি করতে হবে।’

আরও খবর

Sponsered content