প্রতিনিধি 18 June 2021 , 10:36:45 প্রিন্ট সংস্করণ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী গ্রামে জমিজমা
নিয়ে দ্বন্দ্বের জেরে হালিমা বেগম(৪৮) নামের এক গৃহবধুকে দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করেছে প্রতিপক্ষ।

আজ(শুক্রবার) সকালে এঘটনা ঘটে এবং মৃত ভেবে হামলাকারীরা ফেলে রেখে চলেগেলে আহত গৃহবধুকে
স্থানীয়রা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রতিপক্ষ রিপন হাওলাদার, শাকিল হাওলাদার,
সীমা বেগম লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে উক্ত হামলা চালায়। আহত গৃহবধু একই গ্রামের
জাহাঙ্গির হাওলাদারের স্ত্রী।










