প্রতিনিধি 27 August 2019 , 3:47:34 প্রিন্ট সংস্করণ

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমীর শহীদ মিনার রাতের আঁধারে ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে এঘটনা ঘটে এবং এনিয়ে স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিবাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছে।
এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন আকন বলেন ‘ সকালে স্কুলে এসে স্কুলের পাকা শহীদ মিনার ভাঙ্গা দেখে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কালকিনি থানার অফিসার ইনচার্জকে অবগত করেছি। এ জঘন্য ঘটনায় জড়িতদের বিচার দাবী করছি।’









