প্রতিনিধি 17 January 2024 , 9:34:27 প্রিন্ট সংস্করণ

মো: ইলিয়াস শেখ কুয়াকাটাঃ কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র মোঃ মনির শরীফের অর্থায়নে তার নিজ এলাকার মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন ।

(১৭ জানুয়ারি), বুধবার সকাল ৯ টার দিকে, ফাসিপাড়া আশ্রয় কেন্দ্র থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করেন। ৩ নং ওয়ার্ডে মোট ৫০০ পরিবারকে শীতের এই উপহার তুলে দেন কাউন্সিলর মনির শরীফ নিজে।
উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতাকর্মীরা।
মনির শরীফ বলেন, আমার অর্থায়নে ৩নং ওয়ার্ডের ৫০০পরিবারকে শীতকালীন কম্বল উপহার দিয়েছি, আমি নির্বাচিত হওয়ার আগেও সাধারণ মানুষের পাশে ছিলাম, কাউন্সিলর হওয়ার পরও তাদের পাশে আছি। আমি আমার জনগণকে নিয়ে সুন্দর ও স্মার্ট কুয়াকাটা হিসাবে গড়ে তুলতে চাই।











