Uncategorized

কুয়াকাটা সী বিচে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জন আশষ্কাজনক ১ জন মৃত

  প্রতিনিধি 31 October 2020 , 10:09:23 প্রিন্ট সংস্করণ

ইলিয়াস শেখ কুয়াকাটা প্রতিনিধি// কুয়াকাটা সী বিচে বিদ্যুৎপৃষ্ট হয়ে কাকরা ফ্রাই ব্যাবসাই মোঃমস্তোফার ছেলে মোঃ লালমিয়া (১৭) নিহত এবং তাহার মা চানবানু (৪৫) এবং আলি আগবর ( ১৩) নামের এক কিশর সহ দুইজন আশঙ্কাজনকভাবে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে জাওয়া হয়। নিহত লালমিয়ার মা মোসাঃ চানভানু বীচে কাঁকড়া ফ্রাই এর সামনে টেবিল দিয়ে পিয়াজু ও বেগুনি বিক্রি করেন, হঠাৎ করে সাভাবিক জোয়ারে থেকে পানি বেশি হওয়ার কারনে এবং সাগরে ঢেউ এর প্রবল গতির কারনে,তাদের দোকান এবং মালামাল রক্ষা করার সময় বিদ্যুৎ এর লাইন স্লাক হয়ে এই দূর গঠনা ঘটে। বিদ্যুৎপৃষ্ট হওয়ার পরে লোক জন,লাল মিয়া সহ মোট তিন জনকে কুয়াকাটা (২০) শস্য বিশিষ্ট হাসপাতাল তুলাতলীতে নিয়ে যাওয়া হয় হসপিটালের ডাক্তার, পরিক্ষা করার পরে মোঃ লাল মিয়া কে মৃত্যু ঘোষণা করেন। এবং মৃত্যু লাল মিয়া এর মা মোসাঃ চান বানু এবং আলি আকবর, এই দুইজন আশঙ্কাজনক থাকার কারনে, উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়,।

আরও খবর

Sponsered content