দেশজুড়ে

গলাচিপা পুলিশ এর সহায়তায় নিখোঁজের দশ দিন পর কিশোরটি খুঁজে পেল তার পরিবার 

  প্রতিনিধি 28 June 2021 , 9:47:29 প্রিন্ট সংস্করণ

মোঃমাজহারুল ইসলাম মলি গলাচিপা প্রতিনিধি:- গত ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার  পিরোজপুর জেলার কদমতলা সাত বেকুটিয়া থেকে মোঃইমরান হোসেন তাং এর ছেলে স্বপ্তম শ্রেনীর ছাত্র মোঃ ইয়াসিন আরাফাত নিখোঁজ হন।নিখোঁজ এর পর তার বাবা পিরোজপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন।
পুলিশের তৎপরতায় গত ২৭ জুন গলাচিপা পৌর শহরের একটি ভ্যানের উপর থেকে ঘুমন্ত অবস্থায় কিশোরটিকে উদ্ধার করেন গলাচিপা থানা পুলিশ। গতকাল রাত্র নয় ঘটিকায় কিশোরটিকে তার বাবার হাতে তুলে দেন গলাচিপা থানার পুলিশ  তদন্ত মোঃআতিকুল ইসলাম।

আরও খবর

Sponsered content