দেশজুড়ে

গৌরনদীতে লকডাউনকৃত বসতবাড়ীতে খাদ্য সহায়তা প্রদান

  প্রতিনিধি 5 July 2020 , 12:41:33 প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক ॥ করোনা সংক্রমন ভাইরাসের কারনে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামের লকডাউনকৃত ৩০টি পরিবারের মধ্যে ১২ টি দরিদ্র পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

 

আজ রবিবার (৫ই) জুলাই দুপুরে বর্ষা উপেক্ষা করে পরিবারগুলোর বাড়ী বাড়ী গিয়ে চাল বিতরণ করেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত জেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

 

উল্লেখ্য গত কয়েকদিন পূর্বে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার বসতবাড়ীর ৩০টি পরিবারকে লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন।

আরও খবর

Sponsered content