প্রতিনিধি 3 November 2019 , 1:48:22 প্রিন্ট সংস্করণ

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের উদ্যোগে রোববার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালন শেষে শোক র্যালী বের করা হয়। গৌরনদীতে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।










