প্রতিনিধি 22 June 2021 , 9:05:10 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে পুনরায় বিপুল ভোটে ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন শেখ মো. শাহ আলম।

তিনি ৪র্থ বারের মতো ৬৮৮ ভোট পেয়ে এই ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়। সকাল থেকেই উৎসবমূখর পরিবেশে পূর্ব চরআবদানী খান বাড়ির সামনের ভোটকেন্দ্রে ভোট দেয় ওই ওয়ার্ডের ভোটাররা।
নব-নির্বাচিত ইউপি সদস্য শেখ মো. শাহ আলম আজকের তালাশকে বলেন,‘আমি দীর্ঘ ১৯ বছর ধরে এই ওয়ার্ডের মানুষের সেবা করে যাচ্ছি।
তারা আবারও আমাকে ভোট দিয়ে মেম্বার পদে জয়যুক্ত করেছে এজন্য আমি এই এলাকার ভোটারদের কাছে কৃতজ্ঞ, ইনশআল্লাহ ৬নং ওয়ার্ডের উন্নয়নে আমি সব সময় আছি এবং থাকবো।’











