প্রতিনিধি 2 March 2020 , 1:28:42 প্রিন্ট সংস্করণ

ঢাকা :-

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন সফিপুর ইউনিয়ন এর কৃতি সন্তান ফকরুল আহ্সান শাহাজাদা মুন্সী। রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ শাহাজাদা সফিপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। সমাজের অবহেলিত জনগনের পাশে থেকে সর্বদা রাজপথের অগ্রসী এই নেতা সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করায় তার এই পদাধিকার অর্জণ বলে মনে করেন তার এলাকার জনগণ। ফকরুল আহ্সান শাহাজাদা মুন্সী বর্তমানে জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং জাতীয় পার্টির বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এমন সাফল্য এবং ভবিষ্যৎ চিন্তাধারার বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক আজকের তালাশ প্রতিবেদককে জানান, দল যে দায়িত্ব আমার উপর অর্পণ করছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি চাই দায়িত্বশীলতার অবস্থান ধরে রেখে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে।





