প্রতিনিধি 29 December 2023 , 10:48:59 প্রিন্ট সংস্করণ

ধামরাই প্রতিবেদক॥ নিজেদের টিফিনের টাকা জমিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন গণবিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের বড় নারায়ণপুরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের হাতে টাকা তুলে দেওয়া হয়।
সভায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রাশেদুল কবির। তিনি বলেন, বেনজীর আহমদ শিক্ষার্থীদের ডাকে সবসময় সায় দেন। তার নির্বাচনি ব্যয়ের জন্য ধামরাইয়ের গণবিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা নিজের একবেলার টিফিনের জমানো টাকা তার হাতে তুলে দিয়েছে।
এ বিষয়ে বেনজীর আহমদ বলেন, গণবিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মন সমাজের সবচেয়ে অগ্রগামী। তারা নিজেদের একদিনের টিফিনের অর্থ জমা করে আমাকে দিয়েছে। রাজনৈতিক জীবনে এ এক পরম পাওয়া। আগামী দিনের কাণ্ডারিদের এই সমর্থন আমাকে অনেক বেশি অভিভূত এবং সম্মানিত করেছে।

















