প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২২, ৭:৪৪ এ.এম
দুই দিনের সফরে বরিশাল আসছেন প্রতিমন্ত্রী
তালাশ প্রতিবেদকঃ শুক্রবার ১৬ সেপ্টেম্বর দুই দিনের সরকারি সফরে বরিশালে আসছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
- তার একান্ত সচিব (উপসচিব) এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিমন্ত্রী আগামীকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে ৫ টা ১০ মিনিটের সময় বরিশাল বিমান বন্দরে এসে পৌছবেন।
- এরপর বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিয়ম করবেন বলে জানা গেছে।দ্বিতীয় দিন শনিবার সকাল ১১ টায় বরিশালে হোটেল গ্রান্ড পার্কে রুপান্তর কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
- এরপর শনিবার বিকাল ৫ টায় পাউবোর বরিশাল রেস্ট হাউজ ত্যাগ করে বরিশাল বিমানবন্দরে উপস্থিত এবং ঢাকার উদ্দেশ্য বিমান যোগে যাত্রা করবেন বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে ।
প্রকাশক ও সম্পাদক : মারুফ হোসেন