প্রতিনিধি 25 March 2020 , 6:25:34 প্রিন্ট সংস্করণ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আর একজনের মৃত্যু হয়েছে। নতুন করে কেউ আক্রান্ত হননি।

বুধবার (২৫ মার্চ) দুপুরে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।











