প্রতিনিধি 22 March 2020 , 8:21:56 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥

অধিক দামে মাস্ক বিক্রির অভিযোগে নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান।
আজ (২২ মার্চ) বেলা ১২টায় অভিযান চালিয়ে এ্যাপলো ডায়াগনস্টিক কমপ্লেক্স এর নিচে রাজিয়া মেডিকেল হলকে অধিক মূল্যে মাস্ক বিক্রি করার অপরাধে মোঃ রাসেলে কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন অপরাধ পরিহার করার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











