প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৬:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৩, ১২:৩৫ পি.এম
নদী পথে দৃষ্টিনন্দন শোডাউন দিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় চরমোনাই আ.লীগ

- তালাশ প্রতিবেদক॥ বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে নদী পথে দৃষ্টিনন্দন বিশাল র্যালি ও শোডাউন নিয়ে অংশগ্রহন করেছে সদর উপজেলার ৫নং চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ব্যান্ড-বাজনার তালে তালে মিছিল সহকারে সমাবেশে যোগ দেন তারা।
শোডাউনে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১২ টি ট্রলার যোগে দুই হাজারের অধিক নেতা-কর্মী বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের সমর্থনে জনসভায় যোগ দেন।
বরিশালে প্রধানমন্ত্রী আগমনে জনসভায় আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে ভাষণ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
প্রকাশক ও সম্পাদক : মারুফ হোসেন