Uncategorized

নলছিটি পৌরসভা নির্বাচন – সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী

  প্রতিনিধি 10 January 2021 , 10:59:20 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক ||

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ডাঃ এসকেন্দার আলী খান।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াহেদ কবির খানের সমর্থনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রবিবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানান।

আওয়ামী লীগ কর্মী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ কবির খানকে সমর্থন করে তার প্রার্থিতা প্রত্যাহার করে।

এছাড়াও তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content