Uncategorized

প্রতিমন্ত্রীর উপহার পেল পঁচিশ জন রোগী

  প্রতিনিধি 25 April 2020 , 6:22:37 প্রিন্ট সংস্করণ

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম তার পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) এসব সামগ্রী প্রতিমন্ত্রীর পক্ষে থেকে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহামুদুল হক খান মামুন হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বরতদের এসব সামগ্রী বুঝিয়ে দেন। হাসপাতালের ওই ওয়ার্ডে বর্তমানে ২৫ জন রোগী থাকায় ২৫ টি পৃথক প্যাকেটে এসব উপহার সামগ্রী রোগীদের জন্য পাঠানো হয়।

আরও খবর

Sponsered content