Uncategorized

প্রেমিকাকে ঝাড়ফুঁক করায় কবিরাজ খুন , গ্রেফতার – ৬

  প্রতিনিধি 25 April 2020 , 8:37:33 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক চট্টগ্রাম :-



প্রেম ভেঙে যাওয়ার জন্য ঝাড়ফুঁক করায় কবিরাজ সায়ের মোহাম্মদ সাগরকে হত্যা করা হয়। এ খুনের সাথে গ্রেফতার হওয়া ছয় জন র‌্যাবকে জিজ্ঞাসাবাদে এমনই তথ্য দিয়েছে।  

গ্রেফতারকৃতরা হলেন, মো. মহিউদ্দীন (২২), মো. রাব্বী (২০), মো. কাইয়ুম (২০), মো. ইরফান (২০), নাইমুল হক সাকিব (১৯) ও আবদুল করিম রিফাত (২১)।  

শুক্রবার সকালে নগরীর কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতার হওয়া মহিউদ্দিনের সাথে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই মেয়ের পরিবার তাদের এ প্রেম মেনে নেয়নি। তাই কবিরাজ সাগরের কাছে গিয়ে এ প্রেম ভেঙে যাওয়ার জন্য ঝাড়ফুঁক করে ওই মেয়ের পরিবার।

এতে ক্ষিপ্ত হয়ে মহিউদ্দিন ও তার সহযোগীরা কবিরাজ সাগরকে খুনের পরিকল্পনা করে। গত ১৯ এপ্রিল সাগরকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। একটি ক্ললেস মামলা হিসেবে এর তদন্ত শুরু করে র‌্যাব। পরে মহিউদ্দিনসহ ছয় জনকে গ্রেফতার করা হয়।

আরও খবর

Sponsered content