Uncategorized

ফরিদপুরের ভাঙ্গায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  প্রতিনিধি 4 January 2021 , 11:26:34 প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের পিরেরচর গ্রামে ১১ বছরে বয়সী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সন্ধ্যার পরে আলমগীর ফকির বাবু (২৫) নামের এক বখাটে যুবক ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় হতদরিদ্র অসহায় ধর্ষিতার মা সোমবার দুপুরে ধর্ষককে আসামি করে ভাঙ্গা থানায় অভিযোগ দিয়েছে। এরপর ধর্ষক যুবককে দুপুরেই আটক করে ভাঙ্গা থানা পুলিশ। ধর্ষক আলমগীর ওই গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে।

ভাঙ্গা থানার ওসি তদন্ত বিকাশ কুমার জানান, এমন একটি ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামি আলমগীর ফকিরকে আটক করা হয়েছে।

আরও খবর

Sponsered content