প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২০, ১২:৫০ পি.এম
বঙ্গবন্ধু সহ সকল শহীদের স্মরণে চরআবদানী আওয়ামীলীগের দোয়া মোনাজাত ও আলোচনা সভা

তালাশ প্রতিবেদকঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে ১৫ই আগষ্ট বিকেলে আসরের নামাজ বাদ ৩ নং চরবাড়ীয়ার ৬ নং ওয়ার্ড চরআবদানীর ৬ টি মসজিদে আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেত্রিবৃন্দরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট কালো রাতে নিহত সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি কালাম , সাধারন সম্পাদক সোহেল খান সহ অন্যান্য নেতৃ বৃন্দ । এসময় ৬ নং ওয়ার্ড আওমীলীগের কার্যালয়ে অনুষ্ঠীত আলোচনা সভায় সাধারন সম্পাদক সোহেল খান বলেন ১৯৭৫-এর এই কালো দিনে আরাধ্য পুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছে বাঙালি জাতী।
প্রকাশক ও সম্পাদক : মারুফ হোসেন