দেশজুড়ে

বন্দরথানা পুলিশের অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ আটক-১

  প্রতিনিধি 19 May 2022 , 12:18:50 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ১৮মে রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ আসাদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে বন্দরথানার এস আই সামসুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক টিম বন্দর থানাধীন ৭নং চরকাউয়া ইউপির ৯নং ওয়ার্ড কর্ণকা‌ঠি হিরণপ‌য়েন্ট মোড় ভোলা-ব‌রিশাল সড়‌কে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় কুখ্যাত মাদক সম্রাট মোঃ শাওন সিকদার (২৯),পিতা- মোঃ মাহবুব সিকদার,সাং-চরকাউয়া, ০৩ নং ওয়ার্ড, থানা- বন্দর, জেলা- বরিশালকে ৬০০ (ছয়শত) পিচ ইয়াবা সহ আটক করেন।

এ সময় মাদক বিক্রির কা‌জে ব‌্যবহৃত ১৫০ সি‌সি মোটর সাই‌কেল ও মাদক ব্যবসার নগদ ২,৮০০/- টাকা জব্দ করা হয় ।আসামীর বিরুদ্ধে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content