Uncategorized

বরিশালের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর হানিফ আর নেই

  প্রতিনিধি 1 March 2021 , 5:12:05 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বিশিষ্ট শিক্ষাবিদ, বরিশালের সর্বজন শ্রদ্ধেয় সরকারী বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হানিফ আর নেই (ইন্নলিল্লাহি. . . .. . রাজিউন)।

আজ সোমবার (১মার্চ) রাত ১০ টা ১৫ মিনিটে তিনি ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার বাহাউদ্দিন গোলাপ।

প্রফেসর হানিফ এর মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content