Uncategorized

বরিশালে আন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত

  প্রতিনিধি 8 September 2019 , 1:58:19 প্রিন্ট সংস্করণ

 
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিভাগীয় শহর বরিশালে আন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। সকালে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।
পরে অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।
এসময় প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content