Uncategorized

বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত : মুসলিম উম্মাহর শান্তি কামনা

  প্রতিনিধি 10 July 2022 , 3:12:58 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বিভাগীয় শহর বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ্ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

 

এতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, সাবেক এমপি তালুকদার মোহাম্মাদ ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

 

নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া বরিশাল সিটির ৫শ এবং জেলার প্রায় সাড়ে ৫ হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর

Sponsered content