দেশজুড়ে

বরিশালে এস আই মেহেদীর নেতৃত্বে ৪১০ পিচ ইয়াবাসহ আটক ১

  প্রতিনিধি 12 January 2022 , 11:18:24 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ভিআইপি গেট এলাকায় অভিযান চালিয়ে ৪১০ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

আজ বুধবার(১২ জানুয়ারী) সকাল ৯ টার দিকে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের ভিআইপি এলাকায় অভিযান চালায় এস আই মেহেদী হাসান-২।

এ সময় তাকে সহযোগিতা করে এ এস আই মিজানুর রহমান ও এ এস আই শহীদুল ইসলাম ।

অভিযান পরিচালনাকালে হায়দার আলী শেখ (৬০) একজনকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে ৪১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম।।

আরও খবর

Sponsered content