Uncategorized

বরিশালে দুই ভাইয়ের সংঘর্ষে আহত – ৯

  প্রতিনিধি 29 January 2021 , 8:12:17 প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধ ॥ জমিসংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর দশমিনায় দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় উপজেলার বহরমপুর ইউনিয়নের মোল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজন অবস্থায় বরিশাল নেয়া হয়েছে।

জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের মোল্লারহাট এলাকার বাসিন্দা সুন্দর আলী মোল্লার সাথে আপন ভাই আলতাফ মোল্লার প্রায় ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সুন্দর আলী মোল্লার লোকজন বিরোধপূর্ণ জমিতে ডাল চাষ করতে গেলে প্রতিপক্ষ ভাইয়ের লোকজন বাধা দিলে দুই গ্রুপে লাঠিসোঠা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।

এতে সুন্দর আলী গ্রুপের সুন্দর আলী (৭৬), স্ত্রী কুলসুম বেগম (৫৫), ছেলে সায়েম মোল্লা (৩২), আবু বক্কর (২১) ও কালাম হাওলাদার (৫০) নামে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে তিনজন দশমিনা হাসপাতালে ভর্তি আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপরদিকে আলতাফ মোল্লার গ্রুপের আলতাফ মোল্লা (৭০),স্ত্রী সেতারা (৫৫),মেয়ে রাসিদা (৩৩) ও আসমা (২৮) আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে বাউফল হাসপাতালে ভর্তি আর রাসিদাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

দশমিনা থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক মো. জুয়েল হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোন গ্রুপ এখনও অভিযোগ দেয়নি।

আরও খবর

Sponsered content