Uncategorized

বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার বাড়িতে হামলা-ভাংচুর ॥ আহত ১

  প্রতিনিধি 23 February 2020 , 7:54:25 প্রিন্ট সংস্করণ

বাকেরগঞ্জ প্রতিনিধি॥
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালীতে বখাটে যুবক সাগরের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বর্বরোচিত সন্ত্রাসী হমলার শিকার হয়েছে স্কুল পড়ুয়া কিশোরীর ফুফাত ভাই আবুল বাশার। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহত বশিরকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে ভর্তি করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দিতে দেয়া হয়নি। প্রভাবশালীদের তোপের মুখে কান্না জড়িত কন্ঠে কিশোরীর মা রেনু বেগম জানান, পার্শ্ববর্তী বাড়ির জাকির কারিকরের বখাটে পুত্র সাগর তার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের কু-প্রস্তাব দিত। এক পর্যায় গত বৃহস্পতিবার সাগার তার পথরোধ করে হাতে একটি মোবাইল ফোন ধরিয়ে দিয়ে বলে এটা দিতে তুই আমার সাথে বাসায় গিয়ে কথা বলবি।

আমার মেয়ে বাড়িতে এসে মোবাইলের ঘটনাটি খুলে বললে আমি মোবাইলটি নিয়ে ওই ছেলের কাছে ফেরত দিয়ে আসি। এ ঘটনায় সাগর ক্ষিপ্ত হয়ে স্থানীয় সাবেক বিএনপি নেতা এনায়েত হোসেন কারিকরের সন্ত্রাসী পুত্র পারভেজ, শাওন ও হিরন কে প্রতিশোধ নিতে বলে। পরে সোমবার আমার মেয়ে স্কুল ছুট শেষে বাড়িতে আসার সময় ওই সন্ত্রাসী বাহিনীর সহায়তায় সাগর পথরোধ করে রাস্তার উপর এলোপাথারী মারধর করে।

মারধরের বিষয়টি বাড়িতে এসে জানালে স্থানীয় মুরুব্বিদের মারফত সাগর ও পারভেজের পরিবারের কাছে নালিশ জানাই। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্ত্রাসী পারভেজের নেতৃত্বে আমার মেয়েকে বাড়ি থেকে তুলে নিতে প্রায় ৫০ জন লোক নিয়ে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে।

এ সময় বশির তাদের নিষেধ করলে তারা বশিরকে মারধর করে গুরুত্বর আহত করে। স্থানীয়রা ভাংচুরের বিষয়টি শর্শী ফাড়ি পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এসময় ঘটনাস্থাল থেকে জাকির এক ব্যক্তিকে গ্রেফতার করে ফাড়িতে নিয়ে গেলেও প্রভাবশালীদের সহযোগিতায় তাকে ছেড়ে দেয়। জানা যায়, পারভেজের পিতা এনায়েত হোসেন কারিকর দাড়িয়াল ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক। পারভেজ বর্তমানে ছাত্রলীগের নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।

এ বিষয়ে দাড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদার জানান, পারভেজ লিষ্টেট মাদক ব্যবসায়ী। বিএনপি ক্ষমতায় থাকাকালে পারভেজের বাবার অত্যাচারে ঘর থেকে বেড় হতে পারতাম না। আওয়ামী লীগের দলীয় কোন প্রোগ্রামে যাওয়ার প্রস্তুতি নিলে তারা লাঠি-সোটা নিয়ে আমাদের উপর হামলা করতো।

এখন তার ছেলে পারভেজ স্থানীয় হাইব্রীড নেতাকর্মীদের ছত্রছায়ায় ছাত্রলীগের ব্যানারে নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে এলাকায় মাদকের সিন্ডিকেট ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে দাড়িয়াল ইউপি চেয়ারম্যান এম.এ জব্বার বাবুল জানান, পারভেজ এলাকায় মাদক সিন্ডেকেটর গডফাদার ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। তিনি আরও জানান, পারভেজের শ্বশুর-শ্বাশুরী মাদকসহ পুলিশের কাছে গ্রেফতার হয়ে জেল হেফাজতে আছে।

ঘটনা শুনে মেয়ের মামা আ. রশিদ ঢাকা থেকে বাড়িতে আসলে স্থানীয় প্রভাবশালী মহল পারভেজের শেল্টার দাতারা তার কাছ থেকে জোরপূর্বক শালিশী করে দেয়ার নামে সাদা কাগজে স্বাক্ষর করে নেয়, কিন্তু মেয়ে পক্ষ কোন শালিশীতে বসতে রাজি না বরং মামলার প্রস্তুতি নিচ্ছে।

আরও খবর

Sponsered content