প্রিন্ট এডিশন ফোকাস

বরিশালে ভালোবাসা দিবসে ‘প্রেমিকার’ সাথে অভিমান করে আত্মহত্যা

  প্রতিনিধি 15 February 2021 , 4:24:12 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ ভালোবাসা দিবসে প্রেমিকার সাথে অভিমান করে বরিশালে গলায় দড়ি দিয়ে রোবববার এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত শোভন দাশ পাপ্পু (২১) বিএম কলেজ রোড এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংকের কর্মকর্তা উত্তম দাশের ছেলে এবং তিনি বিএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

দিবাগত রাতে নগরীর বিএম কলেজ রোড এলাকায় নিজ বাসার কক্ষে ফ্যানের সাথে ঝুলে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাপ্পুর সাথে সরকারি বরিশাল কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ভালোবাসা দিবসের দিন ওই মেয়েকে অন্য কারো সাথে ঘুরতে দেখে প্রেমিকার সাথে অভিমান করে রাতে পাপ্পু আত্মহত্যা করে।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান সোমবার দুপুরে জানান, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ভালোবাসা দিবসে প্রেমিকার সাথে কোনো বিরোধ নিয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content