প্রতিনিধি 23 August 2024 , 12:56:46 প্রিন্ট সংস্করণ

এম শাহাদাত॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ ২৩ শে আগষ্ট রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরিশালের কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের বরিশাল জেলা ও মহানগরের নেতাকর্মীরা বরিশাল লঞ্চঘাট থেকে বিশাল এক মিছিল নিয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে উপস্থিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।
সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর মটর চালক দলের সভাপতি তৌহিদুল ইসলাম জুয়েল, সাধারন সম্পাদক ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মাসুদ ইসলাম সাগর।
বরিশাল জেলা মটর চালক দলের সভাপতি সমিন্দ্র সাহা সমির, সাধারন সম্পাদক মোঃ শফিকুর রহমান শফিক সহ অন্যান নেতা কর্মীরা।











