তালাশ প্রতিবেদক॥ সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থকদের কেন্দ্র থেকে সরিয়ে দেয়ার জের ধরে বরিশালে পানি সম্পদ প্রতি মন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামিমের সমর্থক ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির এর গাড়ি চালককে কুপিয়ে আহত করা হয়েছে। এর রেশ ধরে দুপুর ৩টার দিকে হুমায়ূন কবির সমর্থকরা পাল্টা ৩জনকে পিটিয়ে আহত করে। আহতরা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতরা শেরইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কাউন্সিলর হুমায়ূন কবির জানিয়েছেন, সকালে সাদিক গ্রুপের ২৬নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক সোলায়মান বাপ্পি, সুমন, প্রিন্স, রিয়ান, হাসিব, রাজিব সহ কয়েকজন মিলে ওই ওয়ার্ডের ভোট কেন্দ্রে প্রবেশ করে। তাদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীরাও ছিল। বাহিরাগতরা সাথে থাকায় তাদেরকে সরিয়ে দেয় কমিশনার ও তার লোকজন।
পরে বিকেল ৩টার দিকে রুপাতলি বাসস্ট্যান্ডে গেলে হোটেল হুমাহুম এর সামনে কমিশনার হুমায়ূন কবির ও তার ড্রাইভার মাসুমকে পেয়ে অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হোটেলের কাউন্টার ভাংচুর করে। পরে এ ঘটনার রেশ ধরে বিকেল ৪টার দিকে হুমায়ূন কবিরের সমর্থকরা সাদিক অনুসারিদের কয়েকজনকে বাসস্ট্যান্ড এলাকায় পেয়ে ধাওয়া কওে ৩ জনকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।