Uncategorized

বরিশাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গভীর রাতে কম্বল বিতরণ

  প্রতিনিধি 4 January 2021 , 10:14:38 প্রিন্ট সংস্করণ

বরিশাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গভীর রাতে কম্বল বিতরণ

গভীর রাতে অসহায় শীতার্তদের মাঝে গতকাল রাত ১১ টার দিকে নগরীর বিভিন্ন মাদরাসার অসহায়  শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়।   কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিল ও বরিশাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি অাখতারুজ্জামান গাজী হিরু,  দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার সম্পাদক কাজী মফিজুল ইসলাম কামাল, দৈনিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক কাজী অাল মামুন,  প্রথম সকাল পত্রিকার প্রধান সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যাবসায়ী অাসাদুজ্জামান মোক্তার, বিশিষ্ট ব্যাবসায়ী নাসির উদ্দীন লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা কাজী মোখলেসুর রহমান হাফিজিয়া ও লিল্লাহ বোডিং ও দক্ষিন অালেকান্দা হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করেন। এছাড়াও তারা পর্যায়ক্রমে নগরীর  অন্যান্য মাদরাসা গুলোতে কম্বল বিতরন করবে। এই শীত মৌসুমে অসহায় শীতার্তদের উঞ্চতা দেয়ার কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।

আরও খবর

Sponsered content