প্রতিনিধি 23 November 2020 , 4:41:07 প্রিন্ট সংস্করণ

খবর বিজ্ঞপ্তি॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানে ক্লাবের আজীবন সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আবদুল কাইউম ইন্তেকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি রবিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি.শ্বাস ত্যাগ করেন।
এদিকে এ্যাডভোকেট আবদুল কাইউম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম।
সংগঠনের সাধারন সম্পাদক নাঈম ইসলাম স্বাক্ষরিত এক শোক বার্তায় সকল সদস্যবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।










