Uncategorized

বরিশাল নগরীর ভাটিখানায় মা-ছেলেকে কুপিয়ে জখম

  প্রতিনিধি 8 August 2020 , 2:49:25 প্রিন্ট সংস্করণ

{"subsource":"done_button","uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1596897984483","source":"other","origin":"gallery","source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1596897984524"}

তালাশ প্রতিবেদক :-
বরিশাল নগরীর ৭নং ওয়ার্ড ভাটিখানা চন্দ্রপাড়া প্রথম গলিতে এক স্কুল ছাত্রকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় কিশোরের মা পূত্রকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিউ ভাটিখানার বাসিন্দা আব্দুল রাজ্জাকের ভাড়াটিয়া বকুল মির্জার পূত্র টাউন স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোঃ বিশাল মির্জা (১৬) ও তার মা সোনিয়া বেগম (৩৩)সদর রোড থেকে রিক্সাযোগে ভাটিখানার বাসার উদ্দেশ্যে চন্দপাড়া প্রথম গলি অতিক্রমকালে খলিল তালুকদার, তার পূত্র মারুফ, মহসিন, মনির সহ অজ্ঞাত আরও কয়েকজন সন্ত্রাসী মোঃ বিশাল মির্জাকে কুপিয়ে জখম করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলছাত্র বিশালের মাথায় দেশিও দা দিয়ে কোপায় খলিল তালুকদার ও তার পূত্র মারুফ তালুকদার। এসময় অপর সহযোগীরা বিশালের মা সোনিয়া বেগমকে শারীরিক লাঞ্ছিত করে এবং তার মাথায় কোপ দিলে তা লক্ষভ্রস্ট হয়ে কপালে জখম হয়।পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা দৌড়ে ঘটনাস্থান ত্যাগ করেন। পরে আহত স্কুল ছাত্র বিশাল মির্জা ও তার মা সোনিয়া বেগমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার ঘটনাস্থান পরিদর্শন করেছেন কাউনিয়া থানার এসআই আনোয়ার হোসেন, এ.এসআই নাসির। এবিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, সন্ত্রাসী হামলা সম্পর্কে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নিব।

আরও খবর

Sponsered content