প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২১, ৮:৪৬ এ.এম
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পটুয়াখালী জেলার কমিটি গঠন

পটুয়াখালীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. আরিফ বিল্লাহ নাছিমকে সভাপতি ও মো. রফিক খানকে সাধারণ সম্পাদক ও মো.ইলিয়াস শেখকে সহ সভাপতি করা হয়।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল-মামুন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে, আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
নতুন কমিটির সভাপতি মো. আরিফ বিল্লাহ নাছিম বলেন, মুজিববাদ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। স্বাধীনতার বিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে আমরা সংগ্রাম অব্যাহত রাখব। এছাড়া আমরা সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
প্রকাশক ও সম্পাদক : মারুফ হোসেন