প্রতিনিধি 2 October 2020 , 5:10:48 প্রিন্ট সংস্করণ

বিএফ খান সবুজ বাকেরগঞ্জ প্রতিবেদক :- বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নের খাশমহেশপুর গ্রামে দেশীয় অস্ত্র দিয়ে একদল স্বার্থান্বেষী মনোভাবের উগ্র মস্তিষ্কের আঃ মান্নান মুন্সীর সন্ত্রাসী বাহিনী নিয়ে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আব্দুল জব্বার মুন্সী সহ তাহার পরিবারের ৪-সদস্য কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।

৩০/০৯/২০২০ইং তাং দুপুরবেলা হামলায় আহত আব্দুল জব্বার মুন্সী সহ তাহার স্ত্রী এবং দুই পুত্র গং উন্নত চিকিৎসার জন্য বাকেরগঞ্জ মেডিকেলে ভর্তি রয়েছেন।
আব্দুল জব্বার মুন্সী শারীরিক সর্ব অক্ষম থাকায় নিজ এলাকায় মাত্র ১৫-শত টাকা বেতনে একটি মসজিদের মুয়াজ্জিন এর কাজ করেন। যা পরিবারের জন্য দূর অবস্থার সৃষ্টি করে। তিন ছেলে সন্তানের জনক আব্দুল জব্বার মুন্সী সংসারের বাড়তি খরচ পূরণ করার জন্য সস্ত্রীক পাশাপাশি বাড়ি গুলোতে ঝিয়ের কাজ করে পরিবারের খোরাক মেটান প্রতিপক্ষ আত্মীয়-স্বজন বটে, কিন্তু স্বার্থান্বেষীদের কাছে দা-লাঠিসোটার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ক্ষত বিক্ষত হয় নিজ সন্তান সহ স্ত্রী পরিবারের সকল সদস্য।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় অফিসার্স ইনচার্জ বরাবর উপস্থিত হয় একটি লিখিত অভিযোগ পত্র দাখিল করলে বিষয়টি আমলে নিয়ে প্রতিপক্ষের ব্যাপারে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় এনে হাজির করার আশ্বাস প্রদান করেন। আব্দুল জব্বার মুন্সী তাহার পরিবার বর্গ প্রতিপক্ষের অর্থ আভিজাত্যের কাছে হার মেনে ভয়ে ভীত হয়ে রয়েছেন। খুব দ্রুত উক্ত হামলার ব্যাপারে যথাউপযোক্ত বিচারের প্রত্যাশা করছেন কর্তৃপক্ষের নিকট।










