Uncategorized

বাবুগঞ্জ প্রেসক্লাবকে বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের অভিনন্দন

  প্রতিনিধি 3 September 2021 , 5:10:05 প্রিন্ট সংস্করণ

খবর বিজ্ঞপ্তি : বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জহিরুল হাসান অরুণ ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন সহ নব-নির্বাচিত সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম।

বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সকল সদস্য অভিনন্দন জানান।

বিবৃতিতে সদস্যরা বলেন, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন বাবুগঞ্জ প্রেসক্লাব। এই প্রেসক্লাবের নব-গঠিত সকল সদস্যদের বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা আশা করছি উপজেলার পেশাদার সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে বাবুগঞ্জ প্রেসক্লাবের নব-গঠিত কমিটির নেতারা কাজ করবেন। আমরা তাদের সাফল্য কামনা করছি।

আরও খবর

Sponsered content