Uncategorized

বিএমপির দক্ষিন বিভাগের শ্রেষ্ঠ এস আই হলেন মেহেদী হাসান

  প্রতিনিধি 6 January 2022 , 3:14:34 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ ৬ জানুয়ারি বরিশাল মেট্টোপলিটন পুলিশ দক্ষিন বিভাগের আয়োজিত ডিসেম্বর /২১ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কোতয়ালী মডেল থানার এস আই মোঃ মেহেদী হাসান-২ কে দক্ষিন বিভাগের শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করে স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট তুলে দেন দক্ষিন বিভাগের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূয়া, বিপিএম বার।
এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিন বিভাগের অতিঃ উপ পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার রাখী সুলতানা,  কোতয়ালী থানার ওসি আজিমুল করিম, ইন্সপেক্টর তদন্ত মোঃ লোকমান হোসেন এবং অন্যান্য অফিসারবৃন্দ।
এস আই মোঃ মেহেদী হাসান কোতোয়ালী থানায় যোগদানের পর থেকে বিএমপি কমিশনারের নির্দেশে অপরাধ নির্মুলে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন ।
এর আগেও কয়েকবার তিনি ভালো কাজের জন্য বিএমপি কমিশনারের কাছ থেকে পুরষ্কার গ্রহন করেছেন।
অন্যদিকে বিএমপির দক্ষিন বিভাগের শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হওয়ায় মেহেদী হাসানকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহ কর্মিরা ।

আরও খবর

Sponsered content