প্রতিনিধি 17 March 2020 , 3:06:18 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী নিজাম মল্লিক (৪২)ও মোতালেব বেপারী (৫০)কে আড়াই কেজি গাঁজাসহ সোমবার রাতে আটক করা হয়েছে।
বিশেষ সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক খন্দকার কামরুল ইসলাম, আঃ কাইয়ুম, বিপুল চন্দ্র ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাসুদের নেতৃত্বে পৃথক দুটি টিম পৌর শহরের নিজ ভাণ্ডারিয়া টিএন্ডটি সড়কের মৃত আঃ মন্নান মল্লিকের ঘরে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ তার ছেলে মাদক ব্যবসায়ী নিজাম মল্লিককে এবং লক্ষপিুরা মহল্লার মৃত আঃ কাদের বেপারীর ছেলে মোতালেব বেপারী কে তার বাড়ীর সামনে সড়কে গাঁজা বিক্রয়ের সময় আটক করা হয়।
থানা কর্মকর্তা ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে নিজাম মল্লিক ও মোতালেব বেপারী মাদক সেবনসহ ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দু”জনকে পিরোজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।











